• সমগ্র বাংলা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও ফিতা কাটার ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের চারাসমৃদ্ধ ১৫টি স্টল স্থান পেয়েছে।

আজ ২৬ জুলাই (রবিবার) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র‌্যালি বের হয়। হাতে রঙিন প্ল্যাকার্ড ও গাছের চারা নিয়ে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের পেশাজীবী মানুষ এতে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে শিল্পকলা একাডেমি চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. আব্দুল ছালামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া ১৫টি স্টল ঘুরে দেখেন এবং মেলায় প্রদর্শিত ফলদ, বনজ ও ওষুধি চারার খোঁজখবর নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. আব্দুল ছালাম বলেন, "বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, সেটির সঠিক পরিচর্যা করে বড় করে তোলাও আমাদের অনুপরিহার্য কর্তব্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি ফাঁকা জায়গায় ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানোর জন্য আমি জেলার আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান এবং নড়াইল সামাজিক বন বিভাগের সহকারী বন কর্মকর্তা মো. কাজী ইশতিয়াক রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও গাছের চারা সহজলভ্য করার লক্ষ্যে আয়োজিত এই মেলা আগামী ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo