ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ফরিদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীমকে আহ্বায়ক এবং ডা. মো. তানসিভ জোবায়ের নাদিমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শনিবার ( ২৫ জুলাই) রাতে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক নং: ড্যাব/কে.কা.কমিটি/২০২৬/১৭৩৯) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম-আহ্বায়ক: ডা. আলী আকবর হালদার, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. এ.এইচ.এম নূরুল ইসলাম খান রানা, ডা. আল আমিন সারোয়ার ও ডা. মো. সাকি খান। কোষাধ্যক্ষ: ডা. মো. আতিকুজ্জামান (তুষার)। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—ডা. আ.ফ.ম কামাল, ডা. আব্দুল্লাহ হিস সাদ, ডা. আনিসুর রহমান হাওলাদার ও ডা. একেএম রফিকুল ইসলাম।
কেন্দ্রীয় নির্দেশনায় জানানো হয়, এই কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ থেকে ৩ মাস বহাল থাকবে এবং এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। অন্যথায় কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এছাড়া প্রয়োজনে কেন্দ্রীয় অনুমতিক্রমে নতুন সদস্য যুক্ত করা যাবে।
এদিকে ড্যাবের এই কমিটিকে স্বাগত জানায় ফরিদপুরের চিকিৎসকেরা এবং সাধারণ জনগন।
নিজস্ব ডেস্ক : রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্...
ঝিনাইদহ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অ...
নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...
নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

মন্তব্য (০)