ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুশীলকে (৪৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশে খালি গায়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুশীল নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।
এ বিষয়ে এএসআই ফরহাদ হোসেন বলেন, এর আগে তিন দফা অভিযান চালিয়েও সুশীলকে ধরা যায়নি। এক সংবাদের ভিত্তিতে জানতে পারেন, তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কৃষিকাজ করছেন। এরপর পুলিশ সদস্যদের নিয়ে পাশের একটি বাজারে অপেক্ষায় রাখেন। আর তিনি কৃষকের বেশ ধারণ করে মাঠের দিকে এগিয়ে যান। কাছে যেতেই আসামি সুশীল বিষয়টি বুঝতে পেরে দৌড় দেন। পরে তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)