• সমগ্র বাংলা

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের ইন্ধনে মিথ্যা মামলার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরিকুল ইসলাম ও তার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং সামাজিক সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। স্থানীয় পতিত আওয়ামী লীগ নেতাদের ইন্ধনে এ ষড়যন্ত্র বাস্তবায়িত হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই যুবদল নেতার।

শনিবার (২৫ জুলাই) দুপুরে লোহাগড়া উপজেলার ঈশানগাতী গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় এসব অভিযোগ করেন মো. তরিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর থেকে কাশিপুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে আড়ালে থেকে কলকাঠি নাড়ছে পতিত স্বৈরাচারী সরকারের দোসররা। তাদের নেপথ্য সহযোগিতায় চেয়ারম্যান মতিয়ার রহমান,প্রতিবেশী মিলন মোল্যার স্ত্রী শিউলি বেগমকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ও পরিবারের সদস্যদের নামে পৃথক তিনটি ভিত্তিহীন মামলা করানো হয়েছে।"

তিনি আরও জানান, দায়ের করা সবকটি মামলায় তারা বর্তমানে আদালত থেকে জামিনে রয়েছেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একের পর এক সাজানো মামলা দেওয়া হচ্ছে।

তরিকুল ইসলাম নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপপ্রচারের সত্যতা উন্মোচন, মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার এবং এই ষড়যন্ত্রের পেছনে থাকা নেপথ্য কারিগরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওলিয়ার রহমান, বিএনপি নেতা মো. কোবাদ হোসেন খান এবং ভুক্তভোগী আসাদুজ্জামান (কেসমত) প্রমুখ।#.

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

image

পাবনায় বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...

image

দোকানের আড়ালে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...

image

নড়াইলে মডেল মসজিদে নানা অনিয়ম ও ফজরে তালাবদ্ধ রাখার প্রতি...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...

  • company_logo