• সমগ্র বাংলা

বাছুরের ডাকে ঘুম ভাঙল গৃহকর্তার: ফরিদপুরে অভিনব গরু চুরি ব্যর্থ, পালাল চোর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গভীর রাতে অভিনব কৌশলে গরু চুরির এক চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন গৃহস্থ ও স্থানীয়রা। গরুর মালিকের তড়িৎ পদক্ষেপ ও ধাওয়ায় শেষ পর্যন্ত চুরি করা বাছুর রেখে পালিয়ে যেতে বাধ্য হয় চোরের দলটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামের লাভলু শেখের বাড়িতে এই চুরির চেষ্টার ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহস্থ লাভলু শেখ জানান, মাঝরাতে চোরের দলটি কৌশলে তার গোয়ালঘরে ঢুকে তিনটি গরু একযোগে চুরির পরিকল্পনা করে। এর অংশ হিসেবে চোরেরা প্রথমে একটি সাদা রঙের বাছুরকে টেনে-হিঁচড়ে গোয়ালঘরের বাইরে নিয়ে আসে। কিন্তু বাঁধ সাধে বাছুরটির সজোর ডাক। বাছুরের অবাধ্য ডাকাডাকি শুনেই লাভলু শেখ ও তার পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়।

তারা ঘর থেকে বের হয়ে চোরের উপস্থিতি টের পেয়েই উচ্চশব্দে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যদের চিৎকার ও ধাওয়া খেয়ে চোরেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বাছুরটিকে ওখানেই ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে।

গৃহস্থ লাভলু শেখের তৎপরতায় তিনটি গরুই চুরি হওয়া থেকে রক্ষা পেলেও, এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চোরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবিলম্বে রাতের বেলা পুলিশি টহল জোরদার এবং চোর চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, "আমরা ইতোমধ্যে সংগৃহীত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবার থেকে লিখিত কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি।"

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo