• সমগ্র বাংলা

চাটমোহরে ২৭পিচ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনে  অভিযান চালিয়ে প্রায় ২৭ পিচ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আফ্রার বিল সংলগ্ন ডাকাতের ভিটা ও বোয়ালমারি বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,  সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে চাটমোহরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, অভিযানকালে ২৭পিচ চায়না দুয়ারী জাল, যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা জব্দ করা হয়। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়। ভবিষ্যতে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo