• সমগ্র বাংলা

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত-এর উদ্যোগে পৌরগেটে এলাকায় বিভিন্ন রকম ফলজ ও বনজ বৃক্ষ রোপণর মধ্যদিয়ে এ কর্মসূচি উদ্ভোদন করা হয়।

এ সময় উদ্যোক্তারা জানান, বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে পৌর এলাকায় ৫০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা আছে। তারই অংশ হিসেবে আজ ২ শত ফলজ, বনজ ও ঐষধী বৃক্ষ রোপণ করা হয়।

আরো বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপি'র সহ-সভাপতি নাসিমুল গনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, পুটখালী ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক যুগ্ম-আহবায়ক আল মামুন বাবলু, মুনতিসিন বিল্লাহ সাগর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, জিয়াউর রহমান, আহম্মদ আলী সোহাগসহ অসংখ্য নেতাকর্মী। 

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

image

পাবনায় বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...

image

দোকানের আড়ালে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...

image

নড়াইলে মডেল মসজিদে নানা অনিয়ম ও ফজরে তালাবদ্ধ রাখার প্রতি...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...

  • company_logo