• সমগ্র বাংলা

গাইবান্ধায় চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগী নামে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ডিসি অফিসের এক দালাল চক্রের  বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থহাতিয়ে নেওয়া সহ ভুক্তভোগীদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত মো আব্দুল মতিন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মোজামালি বাড়ী মুন্সির খামারের মৃতু মৌলবী আমানত উল্লাহ সাহার ছেলে।

আজ শুক্রবার ২৪ জুলাই দুপুর ১২ টার দিকে সাপ্তাহিক অবিরাম অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো কামরুজ্জামান মিয়া নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামরুজ্জামান মিয়া বলেন, মো. আব্দুল মতিন  নামে এক দালাল তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৩ সালে ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে তার নামের স্বাক্ষর জালিয়াতি করে উল্টো সাদা স্ট্যাম্পের ৪০৬ এবং ৪২০ ধারায় মামলা দেন। এরপর ভুক্তভোগীকে বিভিন্ন সময় হুমকি ধামকি সহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে।এমনকি টাকার শোকে এবং মিথ্যা মামলার ভয়ে ভুক্তভোগী মো কামরুজ্জামান মিয়া স্ত্রী স্টক করে গুরুতর আহত হয়।কামরুজ্জামানের মতো সুন্দরগঞ্জের বামনডাঙ্গায়  প্রায় ৮ জনের কাছে চাকুরী দেওয়ার কথা বলে টাকা নিয়ে উল্টো ভুক্তভোগীদের নামে মামলা দেয় এই চক্র সদস্য। 

তিনি আরো বলেন, অভিযুক্ত কাজেই মানুষকে মামলা দিয়ে বিপদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া। 

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর দাবি অবিলম্বে এই প্রতারক চক্রের সদস্য আব্দুল মতিন কে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি জানান।

ভুক্তভোগী মো কামরুজ্জামান মিয়া গাইবান্ধা সদর উপজেলার বকশির খামারের মৃত্যু আলহাজ্ব আব্দুস সোবহান মিয়ার ছেলে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo