• সমগ্র বাংলা

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের কুবিতে আগমনে অনুমতি দেয়নি প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : জুলাই শহীদদের স্মরণে আগামীকাল ২৫ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের অংশগ্রহণের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রক্টরিয়াল বডি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুবি শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির দাবি, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে অনুমতির আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। সিদ্ধান্তটি বৈষম্যমূলক উল্লেখ করে প্রশাসনের পুনর্বিবেচনা চেয়েছেন নেতারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি জানান, প্রয়োজনে লিখিত অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম  বলেন, প্রক্টোরিয়াল বডি মনে করেছে এত বড়ো মাপের একজন আলেম ও রাজনীতিবিদকে প্রটেকশন দেওয়া সম্ভব হবে না প্রক্টোরিয়াল বডির পক্ষে। তাই এতে অনুমতি দেয়নি। অন্যান্য রাজনৈতিক দল তাদের যারা প্রোগ্রাম করেছে তারা অনুমতি নিতে আসেনি কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন যেহেতু অনুমতির আবেদন করেছে, সেহেতু তা বিবেচনায় প্রক্টোরিয়াল বডি এই সিদ্ধান্ত নিয়েছে।

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo