• সমগ্র বাংলা

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরের ওপর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রফেসর আবদুত তাওয়াব, এবি সিদ্দিকী মিতুল,অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, প্রিন্স আলী, নিহতের ভাই মোহাম্মদ নাজমুল বেপারী, স্ত্রী বেদানা বেগম ও ছেলে শাহাদাত হোসেন। 

বক্তারা বলেন, ইউসুফ ফকিরকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা না গেলে চরাঞ্চলে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না। এ সময় তারা ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে আন্দোলনকারীরা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo