• সমগ্র বাংলা

ফরিদপুরে পারিবারিক বিরোধ: ব্লেডের আঘাতে স্বামী জখম, হাসপাতালে দম্পতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর ব্লেডের আঘাতে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে স্বামী ও স্ত্রী দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নওপাড়া গ্রামের বাসিন্দা আবু দাউদ (৫০) ও তার স্ত্রী শাহিনা বেগমের (৪২) মধ্যে কাটাকাটি শুরু হয়। পারিবারিক এই ঝগড়ার একপর্যায়ে শাহিনা ব্লেড দিয়ে আবু দাউদের যৌনাঙ্গে আঘাত করেন। পরে স্বজনরা জখম অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত ব্যক্তির চিকিৎসার বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কবির হোসেন জানান, “রোগীর আঘাত খুব বেশি গুরুতর নয়, কিছুটা কেটে গেছে। তার স্ত্রীও একই হাসপাতালে ভর্তি আছেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo