• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত, আহত ৩

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (৩১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত মিলন মাতুব্বর ওই গ্রামের রব মাতুব্বরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পূর্ব শৌলডুবি গ্রামের মিঠু মাতুব্বরের বসতঘরের টিনের চালের ওপর হঠাৎ পল্লী বিদ্যুতের একটি মেইন তার ছিঁড়ে পড়ে। নিমেষেই পুরো ঘর ও টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা চার সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন— শেখ ওবায়দুর (৪১), মিঠু মাতুব্বর (৩৬) এবং তার স্ত্রী হেনা আক্তার (২৪)। তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠোনো হয়েছে।

পল্লী বিদ্যুতের সদরপুর জোনালের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শহিদুল ইসলাম জানান, ওই স্থানে বিদ্যুৎ সংযোগ থেকে জিআই তারের মাধ্যমে অবৈধ সংযোগ নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo