• সমগ্র বাংলা

নওগাঁয় ছয় বছরের ফেন্সিডিল ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছয় বছর যাবত জেলার বিভিন্ন স্থানে অভিযানের সময় উদ্ধার করা এবং মাদককারবারীদের কাছ থেকে জব্দ করা বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার মেশিন দিয়ে প্রকাশ্যে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানান ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১টি মামলায় এই ফেন্সিডিলগুলো জব্দ করা হয়েছিল। যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস। জেলার বিভিন্ন স্থান থেকে মাদককারবারীদের কাছে থেকে এসব মাদকদ্রব্য (ফেন্সিডিল) মাদক জব্দ করা হয়েছিল। মামলার পর এসব মাদকদ্রব্যগুলো মালখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে সকলের উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিসের টিম সহযোগিতা করে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo