প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কয়েক ঘন্টার মধ্যে একজনকে আটকসহ ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ
ফুলবাড়ী থানার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে তিনজন আরোহি নিয়ে গন্তব্যে যাচ্ছিল ইজিবাইক চালক নবির উদ্দিন । ফুলবাড়ীর লক্ষ্মিপুর এলাকায় চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। মৃত ভেবে ইজিবাইক চালককে ফেলে রেখে যায় তারা। নবির উদ্দিন (৪০) বিরামপুরের ধর্মপুর গ্রামের বাসিন্দা।
আশংকাজনক অবস্হায় তাকে উদ্ধার করে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ম আজ রবিবার সকালে মারা গেছে সে।
কয়েক ঘন্টার ব্যবধানে ছিনতাই এবং হত্যা জড়িত ৩ জনের মধ্যে রাতেই ফুলবাড়ী শহরে অভিযান চালিয়ে আকাশ আহমেদ (২২) একজন আটক করে ছিনিয়ে নেওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে৷ জড়িত অন্য ২জনকে আটকের চেষ্টা চালাচ্ছেন তারা।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)