• সমগ্র বাংলা

পাবনায় বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের তিনজন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশ রবিবার (১৯ জুলাই) অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামীলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে বিস্ফোরক মামলায় আটক করে পাবনা জেলা হাজত এ প্রেরণ করেছে।

আটককৃতরা হলেন, উপজেলার ছাইকোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আব্দুল কুদ্দুস সরকার এর ছেলে জুয়েল রানা (৩১), নিমাইচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও মৃত আজগর আলীর ছেলে জাবেদ আলী (৪৩) এবং নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে রুহুল আমিন (৫২)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামি হিসাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিন নেতা কে আটক করা হয়। পরে চাটমোহরে বিভিন্ন সময় ঘটানো বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo