• সমগ্র বাংলা

পাবনায় ফসলি জমিতে মাটি কাটায় বাধা, কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আ.লীগের দুই নেতার বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ‎পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নে ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কাটায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার মাস্টার ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি মিঠু মালিথাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দোগাছি ইউনিয়নের চর ভাঁড়ারা বক্সপাড়া এলাকার মিঠু মালিথার ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। 

‎আহত আব্দুল হামিদ বিশ্বাস দোগাছি এলাকার মৃত বয়েন উদ্দিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি হাসপাতারে চিকিৎসাধীন রয়েছেন।

‎মামলায় অভিযুক্ত করা হয়েছে দোগাছি পশ্চিমপাড়া গ্রামের আনছের মণ্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা আনোয়ার মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা মিঠু মালিথা, মৃত অনা মোল্লার ছেলে বয়েন মোল্লা এবং জয়েন মোল্লাকে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে আব্দুল হামিদ বিশ্বাস ও তাঁর পরিবারের প্রায় ৫-৬ বিঘা ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে মিঠু মালিথার ইটভাটায় নেওয়া হচ্ছিল। এছাড়া কাটা মাটির স্তুপও তাঁদের জমির ওপর ফেলে রাখা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করলেও অভিযুক্তরা তা আমলে নেননি।

‎এজাহারে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে আব্দুল হামিদ বিশ্বাস মাটি কাটা ও জমিতে মাটির স্তুপ রাখা বন্ধ করতে গেলে আনোয়ার মাস্টার, মিঠু মালিথা, বয়েন মোল্লা ও জয়েন মোল্লাসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী আব্দুল হামিদ বিশ্বাস বলেন, আমার জমির উপর মাটির স্তুপ করতেছিল। এটা বাঁধা দেওয়াতেই পরিকল্পিত অস্ত্র দিয়ে আমার মাথায় কোপানো হয়েছে। এর আগে জোরপূর্বকভাবে জমি ক্রয় করতে অনেকবার হুমকি দিয়েছে। তাদের কাছে আমার জমি বিক্রি না করায় আগে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনার দাবি করেন তিনি।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

image

পাবনায় বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...

image

দোকানের আড়ালে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...

image

নড়াইলে মডেল মসজিদে নানা অনিয়ম ও ফজরে তালাবদ্ধ রাখার প্রতি...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...

  • company_logo