• সমগ্র বাংলা

কুমিল্লা সীমান্তে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

শুক্রবার (১৭ জুলাই) কুমিল্লা ব্যাটালিয়ন—১০ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন আমানগন্ডা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি দেখতে পান বিজিবির সদস্যরা। পরে শাড়িগুলো জব্দ করে বিওপিতে নিয়ে যাওয়া হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে শাড়িগুলো ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

১০ বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo