• সমগ্র বাংলা

দিনাজপুরে পৃথক পৃথক ভাবে রথযাত্রা উৎসব পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : প্রতি বছরের মত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগনাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

শতশত বছর ধরে চলে আসা রীতি অনুসরনে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরের রায়সাহেব দেবােত্তর এষ্টেট মন্দির চত্তর থেকে  “শ্রীশ্রী গিরিধারীজীউ’র যুগল বিগ্রহের “রথযাত্রা” উৎসবের সূচনা করা হয়। 

এসময় রথের দড়ি টেনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভক্ত অনুরাগি পূর্ন্যার্থীরা।

২৪ জুলাই শুক্রবার উল্টাে রথযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৮ দিনব্যাপী ধর্মীয় উৎসবের।

এছাড়াও গুঞ্জবাড়ী থেকে ইসকন অনুসারিরা এবং বালুবাড়ী মহল্লায় কালি মন্দির থেকে পৃথক ভাবে রথযাত্রা বের করা হয়। উৎসব মুখর পরিবেশে অংশ নেন সনাতনী ধর্মালম্বীরা।

৩টি স্হানেই প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। 

এছাড়াও রামকৃষ্ণ মিশন ও আশ্রমের আয়োজনে আলাদাভাবে রথযাত্রা বের করা হয়।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo