• সমগ্র বাংলা

বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাসহ দুইজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন জয়ভোগা গ্রামের খুকি বেগম (৮০) ও তাঁর ছেলে সফিকুল ইসলাম। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে গাবতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জয়ভোগা গ্রামে এ ঘটনা ঘটে। থানায় দায়ের করা অভিযোগে সফিকুল ইসলাম উল্লেখ করেন, তাঁদের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত খাজা নাজিমুদ্দিন খাজার মেয়ে নাইস খাতুনের দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। পরে মীমাংসার কথা বলে অভিযুক্ত খায়রুল ইসলাম তাঁর কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়েছিলেন। ঘটনার দিন বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ চলাকালে অভিযুক্তরা বাঁধা দেন। বাঁধার কারণ জানতে চাইলে নাইস খাতুন লোহার রড দিয়ে খুকি বেগমের মাথা ও পায়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। মাকে রক্ষা করতে গেলে সফিকুল ইসলামকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খুকি বেগমকে চিকিৎসা দেওয়া হয়। সফিকুল ইসলামও চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় নাইস খাতুন ও খায়রুল ইসলামের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিব হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, স্থানীয়দের অভিযোগ খায়রুল ইসলামের বিরুদ্ধে অতীতেও জমি দখল, চাঁদাবাজি, বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ এবং এক বৃদ্ধ আত্মীয়কে মারধরের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, খায়রুল ইসলাম
অতীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, ঘটনার বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। খায়রুল ইসলামের বিরুদ্ধে পূর্বের মামলা এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে যে তথ্য প্রমাণ পাওয়া যাবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

image

নড়াইলে পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার

২

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

image

বিশ্ব জলাতঙ্ক দিবসে বাকৃবিতে এএসবি’র বিনামূল্যে টিকাদান ক...

৩

বাকৃবি প্রতিনিধি: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পোষা ও অবহেলিত ...

image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

৪

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

৫

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

  • company_logo