• সমগ্র বাংলা

সাতকানিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : অতি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া-এর উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের মাঝে এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি, পাঁচ জন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে সাতকানিয়া উপজেলার প্রায় ৮৫০ জন মানুষ'কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। 

কক্সবাজারের রামু সেনা নিবাস এর মিডিয়া সেল থেকে (১৫ জুলাই) বুধবার বিকেলে  এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে আরো উল্লেখ করা হয়,  চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টিজনিত বন্যায় সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় জনগণ চরম দুর্ভোগের সম্মুখীন হয় এবং পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ ধরনের জনকল্যানমূলক মেডিকেল ক্যাম্পেইন কক্সবাজার জেলার অন্যান্য বন্যাকবলিত উপজেলায়ও পর্যায়ক্রমে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

image

ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্ধসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে ন...

দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...

image

সারা ফেলেছে নওগাঁর বরেন্দ্র এগ্রো পার্কের ভেষজগুনের বিদেশ...

নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...

image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

  • company_logo