• সমগ্র বাংলা

পঞ্চগড়ে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া গেছে।জানা যায়, মৃত মানিক পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দীনের ছেলে। তিনি পেশায় এক জন হোটেল শ্রমিক।

বুধবার (১৫ জুলাই) পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘীর পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ক্রাইম সিন তৈরি করে।

এ দিকে দিঘির পানিতে মরদেহটি মুখ ওপরে রেখে ভাসছিল। বিষয়টি দেখে কয়েকজন স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পুলিশকে খবর দেন। শুরুতে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে। সেই চিরকুটের সূত্র ধরেই নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গেল সোমবার বিকালে নিজ বাড়ি থেকে বের হয় মানিক। এর পর আর বাড়ি ফিরেনি। পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বুধবার সকালে তার মরদেহ ভাসমান অবস্থা স্থানীয়রা দেখলে মহারাজার দিঘী থেকে পরে উদ্ধার করা হয়।

চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আলামত সংগ্রহ সহ ঘটনা এবং চিরকুটের বিষয়টি তদন্তসহ ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা জানান তিনি।

মন্তব্য (০)





image

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

image

ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্ধসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে ন...

দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...

image

সারা ফেলেছে নওগাঁর বরেন্দ্র এগ্রো পার্কের ভেষজগুনের বিদেশ...

নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...

image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

  • company_logo