ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার (১৫ জুলাই) বিকেলে খাদ্যগুদাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আশরাফুল ইসলাম, অরণ্য সংগঠনের উপদেষ্টা নুর আমিন, সমাজসেবক রিপন সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশগত উপকারিতা নিয়ে আলোচনা করেন। বক্তারা তুলে ধরেন— কিভাবে একটি গাছ সঠিকভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণ বৃক্ষে পরিণত হয় এবং তা পরিবেশে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করতে হবে। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...
বাকৃবি প্রতিনিধি: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পোষা ও অবহেলিত ...
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

মন্তব্য (০)