ছবিঃ সংগৃহীত
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে মোহাম্মদ ওয়াহেদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আনুমানিক পৌনে ৬টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের দাইমারখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহেদ উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার মো. নেজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওয়াহেদ তার মায়ের সঙ্গে দাইমারখীল এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির উঠানের পাশে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে অনুসন্ধান শুরু করেন। পরে উঠানের পাশের জমে থাকা পানিতে ওয়াহেদকে ভাসমান অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে ওয়াহেদ নামে তাদের এলাকার এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...
দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...
নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

মন্তব্য (০)