• সমগ্র বাংলা

দিনাজপুরে অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে  অস্ত্র মামলায় দোষি প্রমানিত একজন যুবককে ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দন্ডিত  করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাম্মদ রুবিনা পারভীন। আজ মঙ্গলবার সন্ধার দিকে ওই রায় ঘোষনা করা হয়েছে।

 দিনাজপুর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার (পিপি) এ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৫ এর জয়পুরহাটের একটি অভিযানিক দল গত ২০১৫ সালের ২৫ আগস্ট দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে  আনিছ সরদারের ছেলে সুমন সরদারকে (৩৫) আটক করে। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো লেপের মধ্যে ৬ রাউন্ড গুলিসহ ২'টি ম্যাগাজিন এবং একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বোরেে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

এব্যাপারে বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেন র‍্যাবের ডিএডি নায়ক সুবেদার আলতাফ হোসেন। রায়ে দোষি প্রমানিত সুমন সরদারকে

১৪ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাদন্ড দন্ডিত করা হয়েছে 

কোর্ট পুলিশ পরিদর্শক  আমিনুল ইসলাম জানান, রায় ঘোষনার পর দন্ডিত সুমন সরদারকে পুলিশ পাহারায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট অপূর্ব রায় ।

মন্তব্য (০)





image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

১

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

image

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

৩

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

image

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদে...

image

ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...

  • company_logo