• সমগ্র বাংলা

‎এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান আন্দোলনের মুখে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেশের নতুন প্রজন্মের বা ‘জেন-জি’ শিক্ষার্থীরা এবার ব্যঙ্গাত্মকভাবে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেছেন। 

‎মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকের মাধ্যমে এই অভিনব প্রতিবাদী প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।
‎
‎‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’ (We are not insulted, We are awakened)—এমন স্লোগান নিয়ে ফেসবুকে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাজারও  অনুসারী যুক্ত হয়েছেন। টানা ভারী বৃষ্টিপাত ও দেশজুড়ে ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার একগুঁয়ে সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
‎
‎সেই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর জবাব দিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনব পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ট্রল, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।
‎
‎অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, তরুণদের এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আদলে তৈরি করা হয়েছে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগের নানা অনিয়ম বিরোধী বাস্তব আন্দোলনের রূপ নেয়।
‎
‎বাংলাদেশেও এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলন ও ক্ষোভকে নিয়ে এমন অপমানজনক মন্তব্যের পর তরুণদের এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক ধারার প্রতিবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের যৌক্তিক দাবিকে এভাবে উপহাস করার ফল ভালো হবে না এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

মন্তব্য (০)





image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

১

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

image

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

৩

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

image

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদে...

image

ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...

  • company_logo