• সমগ্র বাংলা

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ২ হাজার ৪'শ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর, দীঘলয়াটা ও কাগুজেআটা বিলে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, গোপালপুর থানা পুলিশের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানকালে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ২,৪০০ (দুই হাজার চারশত) মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হওয়ায় প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মন্জুরুল মোরশেদ জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি সকলকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানান এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

মন্তব্য (০)





image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

১

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

image

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

৩

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

image

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদে...

image

ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...

  • company_logo