• সমগ্র বাংলা

কক্সবাজারে ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ট্রলার ডুবির ঘটনায় আরও এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে পাঁচ জেলের মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় ট্রলারটিতে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়

‎সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

‎নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), আবুল কাশেমের ছেলে মোহাম্মদ করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

‎স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। 

‎এ সময় সাত জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরে সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

image

ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্ধসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে ন...

দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...

image

সারা ফেলেছে নওগাঁর বরেন্দ্র এগ্রো পার্কের ভেষজগুনের বিদেশ...

নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...

image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

  • company_logo