• সমগ্র বাংলা

শিমুল বিশ্বাসকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পাবনায় মহিলাদলের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৫ (সদর) আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস কে নিয়ে এনসিপি নেতা সরোয়ার তুষারের কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহিলাদলের নেতাকর্মীরা।

পাবনা সদর উপজেলা মহিলাদলের উদ্যোগে রবিবার (১২ জুলাই) দুপুরে পাবনা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় হতে বের হয়ে আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে লতিফ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, সহ-সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী ও ফারহানা পারভীন, যুগ্ন সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, পাবনা সদর উপজেলা মহিলাদলের সভাপতি মোহছিনা খান সেতু, সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমা।

বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীর মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন  এনসিপির যুগ্ন আহবায়ক সরওয়ার তুষার। তিনি না জেনে পাবনা সদর আসনের এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যাচার ও কুরূচিপূর্ন বক্তব্য দিয়েছেন। তুষারের বক্তব্য প্রত্যাহার করে নিঃশ্বর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে পাবনার মাটিতে এনসিপির রাজনীতিকে অবাঞ্চিত ঘোষণা করেন নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

image

ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্ধসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে ন...

দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...

image

সারা ফেলেছে নওগাঁর বরেন্দ্র এগ্রো পার্কের ভেষজগুনের বিদেশ...

নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...

image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

  • company_logo