• সমগ্র বাংলা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য, ১৭ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মানিকগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ (AFSCM)। প্রতিষ্ঠানটির মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৮ জন ট্যালেন্টপুল এবং ৯ জন সাধারণ (জেনারেল) বৃত্তি অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্বর্ণী বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টার ফলেই এ ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, এটি শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

এদিকে, প্রতিষ্ঠানের সভাপতি জনাব শেখ জালিল উদ্দিন বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, এ অর্জন আগামী দিনে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে।

আফকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত (৮ জন) হ‌চ্ছে, ১. অহনা আদনিকা, ২. আব্দুল্লাহ আল আহাদ, ৩. এস এম আবরার বিন আরিফ, ৪. নাবিলা বিনতে জামান, ৫. মাহমুদুর রহমান ইমতিয়াজিন, ৬. মীর জান্নাতুল নাবিরা, ৭. মোহাম্মদ তাহমিদ রহমান, ৮. সানজিদা আকতার শিফা। আর জেনারেল বৃত্তি প্রাপ্ত (৯ জন) হ‌চ্ছে: ১. ইয়ামিন আরাফাত, ২. তানভীর ইবনে নূর, ৩. তাসনিম বিনতে প্রিয়া, ৪. তাসফিয়া ইসলাম সাইফা ৫. নাফিজা খাতুন, ৬. নাফিসা তাসনিম আফিফা ৭. নুসরাত জাহান জিমিয়া, ৮. মোশিনুর হোসেন আয়ান ও ৯. শ্রেষ্ঠ রায়। 

 

মন্তব্য (০)





image

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

image

ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্ধসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে ন...

দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...

image

সারা ফেলেছে নওগাঁর বরেন্দ্র এগ্রো পার্কের ভেষজগুনের বিদেশ...

নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...

image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

  • company_logo