ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসকারী বন্যার্ত ২"শ পরিবারের মাঝে খাদ্যপন্য প্রদান করেছে বিজিবি।
(১২ জুলাই) রবিবার উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ কোনাপাড়া গ্রামের বন্যার্তদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রামু
সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
প্রধান অতিথি বলেন, "সীমান্তে অর্পিত দায়িত্ব এর পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবি এর উপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। বিজিবি এর এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।'
এতে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম,
উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহজালাল, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার সিরাজুল মোস্তফা লালু, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট হাসান সিদ্দিকী প্রমুখ।
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

মন্তব্য (০)