ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: পকেটো নগদ টাকা বহনের ঝামেলা এবং জাল নোটের ঝুঁকি কমাতে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরে শুরু হয়েছে ৩দিনব্যাপী ক্যাশলেস (বাংলা কিউআর) ক্যাম্পেইন।
বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে আজ রবিবার (দুপুরে) বন্দর এলাকায় পূবালী ব্যাংকের হিলি উপশাখার আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আয়োজনে সাড়া দিচ্ছেন স্হানীয়রা।
ক্যাম্পেইনে বক্তব্য রাখেন হাকিমপুরের কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, পূবালী ব্যাংক ফুলবাড়ি শাখার প্রধান মামুনুর রশীদ, হিলি উপ-শাখার পিন্সিপাল অফিসার দীপক চন্দ্র রায়সহ অন্যান্যরা।
উদ্বোধন পর্ব শেষে স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালী বের করা হয়। আগামী আরো ২দিন চলবে ওই ক্যাম্পেইন।
বক্তারা বলেন, বাংলা কিউআর হলো ডিজিটাল পেমেন্ট বা অর্থ পরিশোধ ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা সহজে টাকা লেনদেন করতে পারবে। ফলে নগদ টাকা বহনে ঝামেলা থাকবে না এবং জাল নোটের প্রতারণার স্বীকার হতে হবে না।
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

মন্তব্য (০)