ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : বৈরী আবহাওয়া ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সেন্টমার্টিনে ফিরতে না পারা দেড় শতাধিক দ্বীপের বাসিন্দা তিনটি ট্রলারে করে নিজ গন্তব্যে ফিরেছেন।
শনিবার (১১ জুলাই) সকালে টেকনাফ জেটিঘাট থেকে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় তারা। পরে দুপুরের দিকে ট্রলারগুলো নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছায়।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে টানা আট দিন ট্রলার চলাচল বন্ধ ছিল। এতে সেন্টমার্টিনের বাসিন্দা ও বিভিন্ন কাজে যাওয়া লোকজন টেকনাফে আটকে পড়েন।
তিনি আরও বলেন, শনিবার টেকনাফ থেকে প্রায় দেড় শতাধিক যাত্রী ও প্রয়োজনীয় মালামাল নিয়ে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এবং দুপুরের দিকে নিরাপদে দ্বীপে পৌঁছে। একই দিনে সেন্টমার্টিন থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফের উদ্দেশে রওনা হয়।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, সাগরের বৈরী আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিনগামী যাত্রীরা দ্বীপে যেতে পেরেছেন। একই সঙ্গে দ্বীপের প্রায় ৩০০ পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সেন্টমার্টিনে পাঠানো হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

মন্তব্য (০)