ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মহানগরীতে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কলোনী লতিফপুর এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত আরিফ শেখ কলোনী লতিফপুর এলাকার আজিজ শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের সূত্র জানিয়েছে।
নিহতের স্বজনেরা জানিয়েছেন, আরিফের সঙ্গে টাকাসহ বেশ কিছু বিষয় নিয়ে তারই ঘনিষ্ঠ লোকজনের দ্বন্দ্ব চলছিল। এসবের জেরে শুক্রবার বিকেলে আরিফকে মারার জন্যে খোঁজাখুজি করেছে। এরপর রাতে লতিফপুর এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে একা পেয়ে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। পরে রাত ১ টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরিফের বোন রুমির অভিযোগ, তাদের মামা বাদলের কাছে ১০ লাখ টাকা পেতেন নিহত আরিফ। এই টাকা ফেরত দিচ্ছিলেন না তিনি। এই টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সেলিম, জীবন, নাহিদসহ আরও কয়েকজন আরিফকে হত্যা করে। মামা লোকভাড়া করে তার ভাইকে হত্যা করে নিয়েছে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেছেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার মূল কারণ অনুসন্ধান এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

মন্তব্য (০)