• সমগ্র বাংলা

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪জনের অনুপ্রবেশ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত এক নারীসহ ৪জনের অনুপ্রবেশ ঘটেছে।

শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটে। তবে বিজিবির তৎপরতায় দুই দেশের শূন্যরেখায় অবস্হান নিয়েছে তারা। এব্যাপারে আজ বিকালে বিএসএফের সাথে কোম্পানী কমান্ডার পর্য্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।

 অনুপ্রবেশকারি হিসেবে আটক ৪জন নিজেদেরকে বাংলাদেশী নাগরিক বলে দাবি করেছে। এদের মধ্যে গনি মোল্লা  (৩৫) নড়াইলের কালিয়ার পাঁচ কামনে গ্রামের মৃততোরাব মোল্লা ছেলে। অন্য ৩জন খুলনা সদরের কারিকার পাড়ার  মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা ( ৫০) একই এলাকার বাবুল মোল্লা স্ত্রী মোছাম্মদ সুখী মোল্লা ( ৩৫) এবং দম্পত্তির ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা(১৫)।

স্হানীয়রা জানান, তারা সংখ্যায় ছিল ১০থেকে ১৫ জনের মত। পরিস্থিতি বুঝে অন্যরা ভারতে ফিরে গেছে। 

বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ- জামান আরিফ জানান, পুশইন নয়, ভোর পৌনে ৬টার দিকে সীমান্ত পেরিয়ে ৪জন অনুপ্রবেশ করেছে। বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে তারা দেশের ভিতরে প্রবেশ করতে পারেনি। দুই দেশের শূন্যরেখায় আটকা রয়েছে তারা। এবিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছেন তারা। বিকাল ৪টায় পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ৪জনের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হতে পারেননি তারা।

মন্তব্য (০)





  • company_logo