• সমগ্র বাংলা

চাটমোহর বাসস্ট্যান্ড জামে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর বাসস্ট্যান্ডের ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় বাসস্ট্যান্ড জামে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে মসজিদ পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নির্মাণকাজ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধন করেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আফ্রাতপাড়া সমাজের সহ-সভাপতি হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও আফ্রাতপাড়া জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বাসস্ট্যান্ড জামে মসজিদের সভাপতি আলহাজ্ব রইচ উদ্দিন সরকার, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বাসস্ট্যান্ড জামে মসজিদের সেক্রেটারি আব্দুল মুতালিব, ক্যাশিয়ার জামাল উদ্দিন, পৌর সভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাহাদৎ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ মন্ডল, ৭নং ওয়ার্ড জামায়েত ইসলামির সভাপতি মোঃ আব্দুল হান্নান, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মোঃ নুরুল আমিন রন্জু, মুয়াজ্জিন আবু সাইদ, আব্দুল কাদের বাচ্চু, শাহ আলম, মাসুদ রানা, সোবাহান, রবিউল, মোশারফ ও তোফাজ্জল হোসেন বাবু সহ এলাকাবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, একটি সুন্দর, আধুনিক ও প্রশস্ত ইবাদতখানা নির্মাণের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের নির্মাণকাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে মসজিদের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করতে এখনও আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

এ সময় কমিটির পক্ষ থেকে নির্মাণকাজে অর্থ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করা সকল দাতা, মুসল্লিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের মসজিদের অবশিষ্ট নির্মাণকাজে সহযোগিতার আহ্বান জানানো হয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মসজিদের দ্রুত নির্মাণকাজ সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য (০)





  • company_logo