প্রতীকী ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ইসমাইল হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুপকানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে ঘরের পেছনে চলে যায়। এ সময় সেখানে জমে থাকা বন্যার পানিতে পড়ে ডুবে যায় সে। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনের পানিতে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
তাকে দ্রুত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত ইসমাইল হোসেন দক্ষিণ রুপকানিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) শিশুটির দাফন সম্পন্ন করা হবে।
এদিকে সাম্প্রতিক বন্যায় সাতকানিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও জমে থাকা পানিতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিভাবকদের শিশুদের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

মন্তব্য (০)