• সমগ্র বাংলা

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে নৌ যোগাযোগ ব্যাহত: ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে  সেন্টমার্টিনে নৌ-যোগাযোগ ব্যাহত হয়েছে। এতে খাদ্য সামগ্রীর অপ্রতুলতায় অনেক পরিবারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ জুলাই)  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় (১০ জুলাই)  শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের আয়োজনে   

প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সমস্যায় পড়া ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। যারা কিনা 

সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের সঙ্গে নৌ-যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছিল। 

মন্তব্য (০)





image

জমি ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপপ্রচার, প্রতিবাদে স্বামীর ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায়  জমির ক্রে...

image

রাণীনগরে সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...

image

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

image

ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্ধসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে ন...

দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...

image

সারা ফেলেছে নওগাঁর বরেন্দ্র এগ্রো পার্কের ভেষজগুনের বিদেশ...

নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...

  • company_logo