ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মাদক ও জুয়া নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে জেলা আইনজীবী সমিতি। আগামী এক মাস মাদক ও জুয়া মামলায় গ্রেফতার হওয়া কোনো আসামির জামিন আবেদন বা আইনি সহায়তা দেবেন না তারা।
আজ বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর ঘোষিত 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর স্বপন
আইনজীবী নেতারা জানান, মাদক ও জুয়ার ভয়াল থাবায় চরম হুমকির মুখে পড়া যুবসমাজকে রক্ষায় এবং সামাজিক অপরাধ দমনে আগামীতে আরও কঠোর কর্মসূচি নিতেও প্রস্তুত রয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে সহ-সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি সহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জমির ক্রে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...
দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...
নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...

মন্তব্য (০)