• সমগ্র বাংলা

চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক সেবীর কারাদন্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি এলাকার বজলুর রশিদের ছেলে ইমন আলী (২১), পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মহেশ রুহালী চারালপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শামীম উদ্দিন (২১) ও হান্ডিয়াল ইউনিয়নের পাটিয়াতা গ্রামের ইমন আলীর ছেলে সাব্বির হোসেন (২৬)।

আটকৃতদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত আটককৃতদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশে চাটমোহরকে মাদকমুক্ত ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। সমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

সীমান্তের বেকার যুবকদের মাসব্যাপী মোবাইল সার্ভিসিং কোর্স...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দুরে রাখার লক...

image

মানিকগঞ্জে রেইজ প্রকল্পের সেমিনারে সরকারি সেবা সহজলভ্য কর...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যাগত অভিবাসী কর্মীদের অর্জিত...

image

জমি ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপপ্রচার, প্রতিবাদে স্বামীর ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায়  জমির ক্রে...

image

রাণীনগরে সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...

image

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

  • company_logo