ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’। একইসাথে উদযাপিত হচ্ছে সেবা সপ্তাহ।
এ উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাটমোহর উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বিভাগের আয়োজনে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি বেড় হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পল্লী ভবন হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আহসানুল হাবিব।
দিবসের কর্মসূচির মধ্যে ছিলো বৃক্ষরোপন, গাছের চারা ও ঋণ বিতরণ। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়নের প্রশাসক সোহেল রানা, জনস্বাস্থ্য প্রক্যেশলী মতিউর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম মাসুদ রানা, দপ্তর সম্পাদক শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামিম, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫৯ জন সদস্যের মাঝে ৩০ লাখ টাকার ঋণ বিতরণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "উন্নত পল্...
কুমিল্লা প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং সদর ইউন...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রণোদনা পুর্ণবাসনের আওতায় বিনামূল্য...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: পরিবেশ সংরক...

মন্তব্য (০)