• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পৌর সচিব জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ঈশ্বরগঞ্জ পৌরসভা গর্বিত। তিনি বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন, জীবিকা এবং সুস্থ পরিবেশ রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রমকে জোরদার করতে হবে। ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

৩

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

image

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

  • company_logo