• সমগ্র বাংলা

নড়াইলে গভীর রাতে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল ঘরে ওপর, প্রাণ গেল শিক্ষার্থীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর পড়ে। এ সময়  ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে ৮ম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে। রবিবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার নলদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানী হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতুু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বিছানায় শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা টিনের ঘরের উপরে পড়ে। এ সময় ট্রাকের পাথরগুলি সেতু ও মিতুর গায়ের উপর স্তুপ হয়ে যায়। শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে পাথর সরিয়ে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। আর ছোট বোন মিতু জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

জানা গেছে, সেতু নলদী বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। আর মিতু স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় পড়াশোনা করে। এই ঘটনায় সেতুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

৩

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

image

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

  • company_logo