• সমগ্র বাংলা

সাতকানিয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার আলোচিত হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে বাঁচা (৩৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কেরানীহাট বাজার সংলগ্ন সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ জানায়, গত ২৪ জুন রাতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকা থেকে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম অপহরণের শিকার হন। পরে দুর্বৃত্তরা তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকার একটি ব্রিজের নিচে ফেলে যায়। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, বন বিভাগের সরকারি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি আকবর হোসেন ওরফে বাঁচা ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, হত্যা, সন্ত্রাস ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo