• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য সহ চারজন। চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার দুপুরেে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। তারাঁ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তিনি সহ দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে মহাসড়কে বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযান ও এক আসামি ধরতে যায় পুলিশ। এ সময় আসামি সাগর ও তার ভাই  সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুমকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরের জলাবদ্ধতায় ২০০-২৫০ বিঘা ফসলি জমি অনাবাদি, স্থ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দিনাজপুরে বিজিবির আয়োজনে সীমান্তবর্তী এলাকায় কম্পিউটার প্...

দিনাজপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের ...

image

হাকিমপুরে দিনব্যাপী রেফারেল পাথওয়ে শীর্ষক এক কর্মশালা অন...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী, শিশু ও...

image

সীমান্তের বেকার যুবকদের মাসব্যাপী মোবাইল সার্ভিসিং কোর্স...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দুরে রাখার লক...

image

মানিকগঞ্জে রেইজ প্রকল্পের সেমিনারে সরকারি সেবা সহজলভ্য কর...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যাগত অভিবাসী কর্মীদের অর্জিত...

  • company_logo