• সমগ্র বাংলা

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন কমিটি গঠন করা হরয়ছে। শুক্রবার রাতে উপজেলার মহিলা কলেজ বাইপাস রোড সংলগ্ন ক্লাবের কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুর রউফ রিপনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের পুরাতন ও নতুন সদস্যদের সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে নয় সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য নব গঠিত কমিটির সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাক পত্রিকার রাণীনগর উপজেলা সংবাদদাতা মো: আব্দুর রউফ রিপন ও সাধারণ সম্পাদক হিসেবে দিনকাল বিডি নিউজ ডট কম (অনলাইন) পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি পাভেল রহমানকে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক রুহেল উদ্দিন, কোষাধ্যক্ষ খালেকুজ্জামান (রায়হান), প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোয়াজ্জিম হোসেন, সদস্য আবু বিন জাহিদ (পান্না), হাসিবুল ইসলাম, আলী আল এফতেখার। পরে ক্লাবের গঠনতন্ত্রের কিছু সংশোধন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় আগামী দুই বছর ক্লাবের সকল সদস্যরা রাণীনগর উপজেলাকে একটি সমৃদ্ধশালী ও আধুনিক উপজেলা হিসেবে বিনির্মাণ করার লক্ষ্যে গঠনমূলক সংবাদ প্রকাশে নিজেদের দৃশ্যমান ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া রাণীনগরকে একটি পজেটিভ ও মডেল উপজেলা হিসেবে বিনির্মাণে প্রেস ক্লাব রাণীনগরের নতুন কমিটিকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করতে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo