• সমগ্র বাংলা

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা সদরের সোনালী পার্কে অবস্থিত ডাক্তার সেলিমা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং হাসপাতালের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আসাদুল হাবিব দুলু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,অসুখ হয়ে চিকিৎসা দেয়ার চেয়ে,অসুখ যাতে কম হয় সেই ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সরকার এক লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে। এদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তুলবে। যাতে মানুষের অসুখ কম হয়।তিনি আরো বলেন,স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতে বাজেটে সবোর্চ্চ বরাদ্দ রেখেছে । সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার মান অনেক খারাপ। এখানে রোগীরা ঠিকমতো চিকিৎসা পায়না।তাই সরকার এবার বাজেটে স্বাস্থ্যখাতে সবোর্চ্চ বরাদ্দ রেখেছে। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোকেও সহযোগিতা করছে।

সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান,জেলা পরিষদ প্রশাসক একেএম এম মমিনুল হক,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম,ডাক্তার এবিএম মোবাশ্বের আলম প্রমুখ। এ সময় বক্তারা বলেন চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ এর উদ্যোগ। দেশে এটি ২৬ তম ডায়ালাইসিস সেন্টার। এখন থেকে লালমনিরহাট সহ এর আশেপাশের জেলার মানুষ কম খরচে তাদের চিকিৎসা সেবা নিতে পারবেন।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo