• সমগ্র বাংলা

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট, মামলা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপির পক্ষে মো. মনির হোসেন বাদী হয়ে একই দিন দুপুরে বন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে শীতলক্ষ্যা নদীর ঘাটে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল সেখানে এসে তাদের ঘিরে ফেলে। দলের একজন নৌকায় অবস্থান করলেও বাকিরা রামদা ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই আনসার সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করে।

একপর্যায়ে ডাকাতরা আনসার সদস্য সৈকত মিয়ার এবং মো. মনিরুজ্জামান মুন্সির ব্যবহৃত দুটি শর্টগান ছিনিয়ে নেয়। পরে তারা ইঞ্জিনচালিত নৌকায় করে কাঁচপুরমুখী উত্তর দিকে পালিয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ডাকাতদের সবার পরনে কালো প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। তারা মুখে মাস্ক পরিহিত ছিল এবং তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন অস্ত্র লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo