• সমগ্র বাংলা

কালীগঞ্জ এলএসডি পরিদর্শনে ইউএনও, খাদ্যশস্যের মজুত ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি গুদামে সংরক্ষিত চাল ও গমের গুণগত মান, মজুতের অবস্থা, ধারণক্ষমতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে ইউএনও গুদামের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি খাদ্যশস্য যথাযথভাবে সংরক্ষণ ও সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে খাদ্যগুদামে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo