• সমগ্র বাংলা

দিনাজপুর বোর্ডে এইচএসসির প্রথম দিনে বাংলায় অনুপস্থিত ১৯শত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত এইচ এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ( আজ বৃহস্পতিবার)  বাংলায় ( আবশ্যিক) প্রথমপত্রে ৯১ হাজার ৩৬জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১হাজার ৯৩৭জন ছাত্রছাত্রী। এর মধ্যে দিনাজপুর জেলায় অনুপস্থিতি সবচেয়ে বেশী ৩৬৬জন। এছাড়াও অসৎউপায় অবলম্বনের কারনে ঠাকুরগাঁও জেলায় বহিষ্কার করা হয়েছে একজন পরীক্ষার্থীকে।

বিকালে ইমেইলে পাঠানো বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বোরহান উদ্দিন। 

অভিন্ন প্রশ্নপত্রে দিনাজপুরের শিক্ষাবোর্ডের আওতায় এবার রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১৩ হাজার ৪৭৯জন পরীক্ষার্থী। সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে প্রয়োজনীয় ব্যবস্হা নিয়েছেন শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। কেন্দ্রে সিসি ক্যামেরা স্হাপন করা হলেও নিরাপত্তার দ্বায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা দেখা যায়নি।

 ১লাখ ১৩ হাজার ৪৭৯জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৫৯ হাজার ৪৩জন এবং ছাত্রের সংখ্যা কিছুটা কমে ৫৪ হাজার ৪৩৬জন।  

ফলাফল ঘোষনার দিনক্ষণ নিদিষ্ট নির্ধারন করা হয়নি।

 

মন্তব্য (০)





image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

৩

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

image

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

  • company_logo