• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ মামলায় জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। অভিযানে তিনজনকে কারাদণ্ড এবং বিভিন্ন মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে কালীগঞ্জ থানার জিম্মায় রাখা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা তিনটি পৃথক মামলায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় দায়ের করা ১০টি মামলায় মোট ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানের সময় দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য কালীগঞ্জ থানার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম এবং বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম দায়িত্ব পালন করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, জনস্বার্থে আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদকের বিস্তার রোধ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo